19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৮৩ পদে নিয়োগ

প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত ১৪ গ্রেডের ৪৮৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ সময় ১৮ ডিসেম্বর ২০২৫।

বিজ্ঞাপন

পদের নাম: ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভি.এফ.এ)

পদসংখ্যা: ৪৮৩

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের প্রশিক্ষণপ্রাপ্ত; এবং ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডারবহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩’–এর তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড

১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

বয়সসীমা

০১ নভেম্বর ২০২৫ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম- এখানে ক্লিক করে ওয়েবসাইটে আবেদন করতে হবে।

আবেদন ফি

১১২ টাকা

আবেদনের সময়সীমা

আবেদন শুরুর তারিখ ও সময়: ২৭ নভেম্বর ২০২৫, সকাল ৯টা।

আবেদনের শেষ তারিখ ও সময়: ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, বিকেল ৫টা।

আবেদনপত্র দাখিলের নিয়মাবলি ও শর্তাবলি প্রাণিসম্পদ অধিদপ্তরের www.dls.gov.bd অথবা http://dls.teletalk.co ওয়েবসাইটে পাওয়া যাবে।

পড়ুন-যশোর আর্মি মেডিকেল কলেজে শিক্ষক–কর্মকর্তা নিয়োগ

দেখুন- ’বড় ভূমিকম্পের আগাম বার্তা শুক্রবারের ভূমিকম্প’ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন