১০/০২/২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রাণিসম্পদ সপ্তাহে গবাদিপশুর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে জামালপুরের ইসলামপুরে গবাদিপশুর জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প, পশু চিকিৎসা, পরামর্শ ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর এলাকায় সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর বাড়ির মোড় সংলগ্ন স্থানে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে স্থানীয় খামারি ও গবাদিপশু পালনকারীদের মাঝে রোগ প্রতিরোধী বিভিন্ন টিকা এবং কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়। কার্যক্রম পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডাঃ রেজাউল করিম খান। এটি সম্পন্ন হয় জামালপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছানোয়ার হোসেনের দিকনির্দেশনায় এবং ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আঃ আলীমের তত্ত্বাবধানে।

এসময় আরও উপস্থিত ছিলেন ভিএফএ তৌহিদুল ইসলাম, এলএসপি আব্দুল খালেক, হারুনসহ স্থানীয় খামারি ও এলাকাবাসী।

ইসলামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আঃ আলীম জানান, প্রাণিসম্পদ খাতের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে দোস্ত এইডের হুইলচেয়ার উপহার: শত প্রতিবন্ধীর জীবনযাত্রায় নতুন আলো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন