২০/০২/২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৬:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: পরীক্ষা স্থগিতের পর ‘জড়িত না থাকা’র কথা জানাল রাঙামাটির এনসিপি

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবির সঙ্গে দলের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে কথা জানায় এনসিপি রাঙামাটির প্রধান সমম্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি রাঙামাটি জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে একটি মহল কর্তৃক জেলা পরিষদের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে; যেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাঙামাটি জেলা কমিটির নাম উল্লেখ করা হয়েছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত স্মারকলিপি প্রদানের বিষয়ে রাঙামাটি জেলা এনসিপির কোনো সিদ্ধান্ত বা অনুমোদন নেই। দলের নীতিমালা অনুযায়ী এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অবস্থান গৃহীত হয়নি।

এতে আরও বলা হয়, যদি দলের কোনো সদস্য বা কর্মী ব্যক্তিগত উদ্যোগে স্মারকলিপি প্রদানের সঙ্গে যুক্ত থাকে, তবে তার সমস্ত দায়ভার সম্পূর্ণভাবে ব্যক্তিগত—এর সঙ্গে রাঙামাটি জেলা এনসিপির কোনো সম্পর্ক বা দায়ভার নেই।

তবে এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপি রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘আমাদের দলের যে সদস্য এর সঙ্গে জড়িত; তার ব্যাপারে আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে ‘জনসংখ্যানুপাতে’ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রদান ও বর্তমান নিয়োগ পরীক্ষা স্থগিত করার দাবিতে স্মারকলিপি দেয় কয়েকটি সংগঠনের নেতারা। এতে এনসিপির রাঙামাটি জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. শহিদুল ইসলামকেও দেখা গেছে। যদিও এনিয়ে সোমবার দিনভর দলের কোনো প্রতিক্রিয়া জানায়নি এনসিপি। মঙ্গলবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের পর এনসিপি প্রসঙ্গে নিজেদের বক্তব্য জানাল।

নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য আগামী ১৪ নভেম্বর তারিখের লিখিত পরীক্ষা অনিবার্যকারণবশতঃ স্থগিত করা হলো।

পড়ুন: জারিনের স্মরণ সভায় গিয়ে দুর্ঘটনার কবলে জিতেন্দ্র

দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন