প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেন অন্তর্ভুক্ত করার দাবিতে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখা এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, সাধারণ সম্পাদক মিনাল কান্তি দাস।
মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্ডেনের প্রায় ৩শ’ শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। এ সময় তারা সরকারের প্রতি আহ্বান জানান, প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সুযোগ প্রদান করে জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বৈষম্য দূর করার। অন্যথায় তারা মাঠে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
পড়ুন: চাঁদপুরে আসছে এনসিপি নেতারা: জোড়দার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা
এস/


