২৪/০২/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি সকাল বেলার পরিবর্তে বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরবর্তীতে পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে পরীক্ষার সময় সকাল থেকে বিকেলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পড়ুন: ওসমান হাদি হত্যা: ফয়সাল ও আলমগীরকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাবে র‍্যাব

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন