বিজ্ঞাপন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্যের দাবিতে মেহেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি জানে আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কিডস ওয়ার্ল্ডের পরিচালক ফজলুল হক মন্টু, শিক্ষক নাহিদা ইসলাম, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সামসুর রহমান টুটুল, অনামিকা আইডিয়াল স্কুলের মো. আনিসুর রহমান, ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুলের মো. ইমরান খান, গাংনী প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের শিক্ষক জালাল আহমেদ, প্রতিভা কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র গার্লস হাই স্কুলের লালচাঁদ আলী ও কুড়ির মেলা কিন্ডারগার্টেন বামুন্দীর মোস্তাফিজুর রহমান।

মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। বক্তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন