সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি। এতে বার্ষিক পরীক্ষার ঠিক আগে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ হয়ে গেল।
বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও দাবিগুলোর বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পূর্বঘোষিত ৩০ নভেম্বরের পরিবর্তে কর্মসূচি এগিয়ে এনে ২৭ নভেম্বর থেকেই লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।
সংগঠনটি আরও জানায়, গত ৮ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং পরদিন শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির সময় পুলিশের হামলায় শতাধিক শিক্ষক আহত হন। পরে ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় ৩ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতেও এই আশ্বাসের উল্লেখ ছিল।
পড়ুন: শেখ হাসিনা–জয়–পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে রায় আজ
আর/


