বিজ্ঞাপন

প্রায় ১ লাখ পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আসতে পারে আজ

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দীর্ঘদিনের। এ সংকট নিরসনে সোমবার (১৬ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশ করতে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি । যার আওতায় প্রায় ১ লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে। এনটিআরসিএর ওয়েবসাইটে ([www.ntrca.gov.bd](http://www.ntrca.gov.bd)) আজ বিকেল বা সন্ধ্যায় এই গণবিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে। আগামীকাল (১৭ জুন) জাতীয় দৈনিক পত্রিকাগুলোতেও বিজ্ঞপ্তিটি ছাপা হবে।

বিজ্ঞাপন

এনটিআরসিএ সূত্র জানায়, দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে মোট শূন্যপদ রয়েছে ১ লাখ ১ হাজার ১৪২টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় থাকা স্কুল ও কলেজে ৪৬ হাজার ৪১৪টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার ৭২৮টি পদ শূন্য রয়েছে। তবে যাচাই-বাছাইয়ের পর এই সংখ্যা কিছুটা কমতে পারে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত চাহিদা দিয়েছে, আবার কিছু নন-এমপিও প্রতিষ্ঠান থেকেও চাহিদা এসেছে, যা বাদ পড়বে। ফলে চূড়ান্তভাবে প্রায় ৯০ হাজারের বেশি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, ঈদের ছুটির আগেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৪ জুন অনুষ্ঠিত বোর্ড সভায় তা অনুমোদন করা হয়। এখন সব প্রস্তুতি সম্পন্ন, কেবল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা বাকি রয়েছে।

জানা গেছে, বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন গ্রহণ শুরু হবে ২২ জুন থেকে এবং চলবে ১০ জুলাই পর্যন্ত। তবে আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে নির্বাচন করতে পারবেন। এমনকি পছন্দক্রম ছাড়া অন্য প্রতিষ্ঠানে নিয়োগে আগ্রহ থাকলে তাও পৃথকভাবে উল্লেখ করা যাবে।

আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে এবং নিবন্ধন সনদের মেয়াদ তিন বছরের মধ্যে থাকতে হবে। যারা এই দুই শর্ত পূরণ করতে পারবেন না, তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। আর নিয়োগ প্রক্রিয়ার পুরোটা অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে। প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন করতে পারবেন এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইট থেকে।

পড়ুন: সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন