ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার।
আজ দুপুরে ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন। প্রার্থিতা প্রত্যাহারের পর ত্রিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল কুদ্দুস সিকদার জানান, দলীয় ও জোটগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেলকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি জোটের প্রার্থীকে বিজয়ী করতে সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ডলার পাচার চেষ্টা
দেখুন- শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে ইসি’র প্রশংসা করলেন মির্জা ফখরুল


