২৫/০২/২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রিয়াংকার অভিনন্দন ‘সিটি অফ ড্রিমস’- এর নতুন মেয়র জোহরান মামদানি কে

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটিতে নতুন ইতিহাসের জন্ম দিলেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি নির্বাচিত হয়েছেন শহরটির ১১২তম মেয়র, একই সঙ্গে হয়েছেন নিউইয়র্কের প্রথম মুসলিম ও কনিষ্ঠতম মেয়র। তার এই ঐতিহাসিক জয় এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
নবনির্বাচিত মেয়রকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে জোহরানের বক্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন—

বিজ্ঞাপন

“অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১২তম মেয়র! ইতিহাস তৈরি হলো। মীরা নায়ার, আপনাকেও অভিনন্দন।”
প্রিয়াঙ্কার এই শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা আরও একবার প্রমাণ করছে—জোহরানের এই জয় শুধু নিউইয়র্ক নয়, গোটা দক্ষিণ এশিয়ার গর্বের বিষয়।
উল্লেখ্য, জোহরান মামদানি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং উগান্ডার-ভারতীয় শিক্ষাবিদ মাহমুদ মামদানির পুত্র।

জোহরান মামদানি উগান্ডার কাম্পালায় জন্ম নেন। তার পরিবার পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাস শুরু করে এবং পরে নিউইয়র্কে স্থায়ী হয়। তিনি দ্য ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স এবং বাউডোইন কলেজের প্রাক্তন ছাত্র। এর আগে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পড়ুন- কি করছেন লন্ডনে অপু বিশ্বাস

দেখুন- ‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন