চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি ফেরতের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন। দ্রুত দাবি বাস্তবায়নে বিক্ষুব্ধরা সড়কে শুয়ে পরেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা চাকরি হারিয়েছেন।
রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে এই বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে চাকরিচ্যুত সেনাসদস্যরা বিক্ষোভে আসতে শুরু করেন। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা নেয়। এসময় পুলিশের বাধার মুখে পরেন আন্দোলনকারীরা।
তাদের দাবি বিগত সরকারের আমলে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বঞ্চিত করা হয়েছে। এখন তারা তা ফেরত চান সরকারের কাছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌকির আহমেদ বলেন, প্রেসক্লাবের সামনে এখনো বিক্ষোভ চলছে। নিরাপত্তার জন্য প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
পড়ুন : ঢাকা সেনানিবাসের প্রবেশপথে নাশকতার পরিকল্পনা ছিল নাইমুলের, গ্রেফতার ৩


