33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৫:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে দেওয়া হচ্ছে গাছের চারা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ‘গিভ অ্যান্ড টেক সেশন-৩’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র ফেলায় পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, প্রকৃতি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ, যা জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতেও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলে সবুজায়নসহ টেকসই উন্নয়ন বাস্তবায়িত হবে।
এ সময় উপাচার্য শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্লাবের পক্ষ থেকে গাছের চারা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ক্লাবের সভাপতি ইনছান আলী ও সাধারণ সম্পাদক ফারদিন দীপন এবং ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় ‘জুলাই গণঅভ্যূত্থান : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন