বিজ্ঞাপন

ফটিকছড়িতে লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম: ঘরে বসেই জানা যাবে পাম্পে তেলের অবস্থা

সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট ও পাম্পগুলোতে দীর্ঘ সারির ভোগান্তির মাঝে ব্যতিক্রমী এক সমাধান নিয়ে এলো চট্টগ্রামের ফটিকছড়ি। উপজেলার পাম্পগুলোতে তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি ঘরে বসেই জানতে এখন থেকে ব্যবহার করা যাবে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।

বিজ্ঞাপন

ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু । স্থানীয় মানুষের সুবিধার্থে তার ব্যক্তিগত উদ্যোগে এবং ‘ফটিকছড়ি ডট কম’র কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে।

সিস্টেমটি যেভাবে কাজ করবে- স্মার্টফোনের মাধ্যমে fuel.Fatikchhari.com লিংকে প্রবেশ করলেই ফটিকছড়ি উপজেলার প্রতিটি পাম্পের সর্বশেষ তথ্য পাওয়া যাবে। এর মাধ্যমে জানা যাবে- কোন পাম্পে বর্তমানে তেল পাওয়া যাচ্ছে, কোথায় কখন সরবরাহ দেওয়া হবে ও পাম্পগুলোতে তেলের মজুত পরিস্থিতি এখন কেমন।

উদ্ভাবক ইনজামাম অপু বলেন, মানুষের ভোগান্তির কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ওয়েবসাইটের মাধ্যমে লাইভ আপডেট জানতে পারবেন, যা তাদের সময় ও শ্রম সাশ্রয় করবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, নাগরিক সেবা এখন মানুষের হাতের নাগালে। এর ফলে পাম্পে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার ভোগান্তি কমবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে।

পড়ুন- দেশে অকটেন-পেট্রোলের বর্তমান মজুত পরিস্থিতির আসল চিত্র জেনে নিন

দেখুন- ই/স/রা/য়ে/লে/র পা/র/মা/ণ/বি/ক কেন্দ্রে ইরানের ভ/য়া/ব/হ হা/ম/লা?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন