বিজ্ঞাপন

ফতুল্লায় শীর্ষ পরিবহন সন্ত্রাসী হাজী রিপনসহ ৩জন গ্রেপ্তার​

নারায়ণগঞ্জের ​ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় পরিবহন সন্ত্রাসী হাজী রিপনসহ ৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টাব্যাপী ফতুল্লার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন- ​হাজী রিপন (৫৫), তার ছেলে ​রাফি (৩৫), আরিফ (কোতালের বাগ এলাকার যুবলীগ কর্মী)।

​ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গত চব্বিশ ঘণ্টায় ফতুল্লা মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে।

​ওসি মান্নান বলেন, গ্রেপ্তারকৃতদের সকলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সুনির্দিষ্ট ফৌজদারি মামলা রয়েছে। ফতুল্লায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

পড়ুন- মেধার মূল্যায়ন করায় বিএনপির প্রতি কৃতজ্ঞ জান্নাতুল আরফিন

দেখুন- তারেক রহমান ভোটার হবেন কবে, জানালেন সালাহউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন