ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যাকান্ডের দন্ডপ্রাপ্তদের স্বজনরা চাঁদপুরে এসে ব্যণার নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে মানববন্ধন করতে গেলে কতিপয় বিএনপি নেতা এসে সেখানে হট্টগোল করেন।
৩ সেপ্টেম্বর বুধবার বিকালে ফরিদগঞ্জ থানার সামনে এ মানববন্ধন চলাকালে মোটরসাইকেলযোগে এসে বিএনপি নেতারা এ হট্টগোল করেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় এ হট্টগোলের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর হট্টগোল করা ওই বিএনপি নেতাদের পরিচয় শনাক্ত করা যায়। তারা হচ্ছেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন ও ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: শাহজাহান।
ভিডিওতে দেখা যায়, বিএনপির ওই নেতারা মানববন্ধনকারীদের সাথে হুমকি ধমকিতে লিপ্ত হন এবং তাদের ব্যানার কেড়ে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন।
মানববন্ধনকারীরা ব্যানারে উল্লেখ করেন ফেনীর আলোচিত নুসরাতের আত্মহত্যাকে হত্যায় রুপান্তর করে ১৬জন নিরপরাধীকে রিমান্ডে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে বিপুল পরিমান টাকা ও স্বীকারোক্তি আদায়কারী বর্তমান ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম ও সাবেক পিবিআই প্রধান বনজ কুমারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবীতে মানববন্ধন।
এই মানববন্ধনে এসে হট্টগোলের কারন জানতে ওই ২ বিএনপি নেতার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ ওসি মো: শাহ আলম বলেন, আমি ঐ সময়ে ফেনীর নুসরাত হত্যার তদন্ত কর্মকর্তা ছিলাম। আমি অর্পিত দায়িত্ব হিসেবে তদন্ত প্রতিবেদন দিয়েছি। বিচার করেছে আদালত। এখন তারা আমাকে জড়িয়ে কেনো এগুলো করছে তা বুজতে পারছি না।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

