ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চমুরদির বাবলাতলায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুমুদি ইউনিয়নের বাবালাতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত চারজনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের ছেলে মিজানুর রহমান (৪৫), মাদারীপুরের উপজেলার ভায়ারচর গ্রামের ইব্রাহিম সরদার (৭০) ও মনির সরদার (৪৫)।
এ ঘটনায় আহত পাঁচজন হলেন- ভাঙ্গার চৌকিঘাটা এলাকার আব্দুর রশিদ মুন্সির ছেলে গিয়াস উদ্দিন মুন্সী (৫৫), ফরিদপুরের ভাঙ্গার পুখরিয়া এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে খোকন মিয়া (৩০), ভাঙ্গার গোয়ালপাড়া এলাকার সুলতান মোল্লার ছেলে জামাল মোল্লা (৪৫), মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫৫) এবং ভাঙ্গার শিলাদর চর গ্রামের জমির উদ্দিন মোল্লার ছেলে শহীদ মোল্লা (৩৫)। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
পড়ুন : ফরিদপুরের ভাঙ্গায় গৃহবধূকে রাতভর গন-ধর্ষণের অভিযোগে চার ধর্ষক গ্রেফতার


