২৭/০২/২০২৬, ১৬:১৯ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৬:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে কাপড় শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

ফরিদপুর শহরে কাপড় রোদে শুকানোর রশি টানানোকে কেন্দ্র করে সংঘটিত মারামারিতে জুয়েল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ‌সকাল আনুমানিক ৭টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


ঘটনাটি ঘটে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার গোয়ালচামট বিহারী কলোনির মোল্লাবাড়ি সড়কে রোকেয়া বেগমের বাড়ির সামনে। নিহত জুয়েল মোল্লা মৃত মনির উদ্দিন আনসারীর ছেলে এবং তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বাড়ির সামনে রোদে কাপড় শুকানোর জন্য রশি টানানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়িওয়ালা মোহাম্মদ আবুল কালাম আজাদের ভাড়াটিয়া সাহা নেওয়াজ (২৩) ও সিফাত (২০) বাধা দেন। এ নিয়ে বিবাদী সফরাজের স্ত্রী মনি বেগমের সঙ্গে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে মনি বেগমের ছেলেসহ আরও ৮–১০ জন ঘটনাস্থলে এসে জুয়েল মোল্লা ও তার ভাই সোহেলের ওপর হামলা চালায়।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত অপর ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ ঘটনায় পুলিশ মনি বেগম (৪৫) ও সিফাত (২০)-কে গ্রেপ্তার করেছে। মৃতদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছে বলে জানা গেছে।

পড়ুন- পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

দেখুন- উত্তপ্ত হতে পারে সংসদের প্রথম অধিবেশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন