29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে ত্রাস ও জমি দখলের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুর গ্রামে ত্রাস সৃষ্টি ও জমি দখলের অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় গ্রামবাসী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আইনপুর গ্রামে কয়েক শতাধিক গ্রামবাসী এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা দীর্ঘদিন ধরে চলা নানা অভিযোগ তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কবির খন্দকার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করেছেন। তারা দাবি করেন, ওই প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে স্থানীয়দের ওপর নির্যাতন ও হয়রানি চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবেশী চা দোকানদার টুকু খন্দকারের ছেলে সেন্টু খন্দকারের জমি দখল করে রাখা হয়েছে। জমি ফেরত চাইলে সেন্টু খন্দকারকে মিথ্যা মামলায় জড়ানো ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

গ্রামবাসীরা জানান, রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন কেউ মুখ খুলতে সাহস পাননি। তবে বর্তমানে তারা ঐক্যবদ্ধ হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে কবির খন্দকার বলেন, তিনি কারো জমি দখল করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, অভিযোগের প্রকৃত সত্যতা কী এবং তদন্তে নতুন কোনো তথ্য উঠে আসে কি না, সেদিকেই এখন নজর সবার।

পড়ুন- নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন