১১/০২/২০২৬, ১৫:৫৬ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৫:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ 

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের মল্লিকপুর এলাকায় ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন