বিজ্ঞাপন

ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলা উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. এ. হালিম, মহানগর বিএনপির যুগ সম্পাদক মিজানুর রহমান মিনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিথিল, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও মেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ মেলার সফলতা কামনা করে বলেন, এ ধরনের শিল্প ও বাণিজ্য মেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এখান থেকে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং তারা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি প্রতি বছর এ মেলা নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান জানান।


মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ৪৫টি স্টল অংশগ্রহণ করছে। যেখানে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলার স্টল মালিকরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।


এছাড়া দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা বৈধ পরিচয়পত্র প্রদর্শন করলে বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন। মেলার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে রণো ইভেন্ট ম্যানেজমেন্ট।

পড়ুন- সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে

দেখুন- রাজধানীতে রাতভর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে হতাশ চালকরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন