23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে বসত বাড়ীতে হামলার ঘটনায় মামলা, বাদি নিরাপত্তাহীনতায়

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের জনৈকা নাজমা আক্তারের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের কাউকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে চরম আতংক এবং নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি।

বিজ্ঞাপন


মামলা সূত্রে জানা গেছে, শহরতলীর মাচ্চর ইউনিয়নের কোমরপুর এলাকার নাজমা আক্তারের সাথে প্রতিবেশী রেজা খন্দকারের পূর্ব থেকেই বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে স্থানীয় প্রভাবশালী খন্দকার সাদিক রেজা আরিফ, খন্দকার সাব্বির রেজা তারেক ও খন্দকার আইরুজ্জামান ওরফে আচ্চু খন্দকার, রাব্বি খন্দকারের নেতৃত্বে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। মামলার বাদি নাজমা আক্তার অভিযোগ করে বলেন, হামলকারীরা বসত বাড়ী দখলের জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা চালাচ্ছে। আমরা বাড়ীতে না থাকার সুবাদে রাতের আঁধারে হামলা চালানো হয়। হামলার পর যাতে কোন আইনী সহায়তা না নিতে পারে সেজন্য প্রভাবশালী একটি মহল বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি বলেন, হামলাকারীরা অত্যান্ত ভয়ংকর প্রকৃতির। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। বসত বাড়ীতে হামলার ঘটনায় গত ১৭ জুন কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে আসামীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। তারা আমার ও আমার পরিবারের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে বলছে, আমাদের দেখে নেবে। মামলা তুলে না নিলে পরবর্তীতে দেখে নেয়া হবে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পুলিশ প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেফতার দাবি করছি।


কোতয়ালী থানার ওসি মোঃ আসাদউজ্জামান জানান, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে।

পড়ুন: সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

দেখুন: বন্যায় বেহাল চট্টগ্রামের বেশিরভাগ সড়ক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন