23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে স্কুল মাঠে মার্কেট নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যশোর মহাসড়কে তীব্র যানজট

ফরিদপুরের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে আজ (সোমবার) সকাল ১০ থেকে রাস্তায় নামে শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে মাগুরা-ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চার থেকে পাঁচ কিলোমিটারজুড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। একাধিক রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনও আটকে পড়ে।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে একটি বাণিজ্যিক মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। তারা বলছে, মাঠ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের অংশ এখানে বাণিজ্যিক স্থাপনা হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন,শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। পরে স্থানীয়দের সহযোগিতায় ও অনুরোধে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রায় এক ঘণ্টা স্থায়ী এই অবরোধ কর্মসূচি পুলিশ ও এলাকাবাসীর অনুরোধে শেষ হয়। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

পড়ুন: ঝিনাইদহে মশাল মিছিল ও এনসিপি নেতার কুশপুত্তলিকা দাহ

দেখুন: দুই সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ, সবখানে লাগবে টিকা সনদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন