১১/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

‎সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।

‎সাজাপ্রাপ্ত মোঃ ইমরান ফকির (৩৩) ফরিদপুরের মধুখালী উপজেলার উলুহাট গ্রামের মোঃ আফসার ফকিরের পুত্র। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

‎এজাহার সূত্রে জানা গেছে, নিহত ওই নারী মোসাঃ দিলরুবা বেগম (২০) বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার দেউল মথুরাপুর গ্রামে। তার পিতা‌ মোঃ দেলোয়ার হোসেন ২০১৪ সালের ৬ আগস্ট মামলা দায়ের করেন মধুখালী থানায়।

‎তিনি মামলায় উল্লেখ করেন, গত ২০১৪ সালের ৫ আগষ্ট দুপুরে আমার মেয়েকে স্বামীর বাড়ি মধুখালী উপজেলার উলুহাট গ্রামে স্বামীর পরিবারের লোকজন এক লাখ টাকা যৌতুকের জন্য মারধোর করে হত্যা করে। ওই বাড়িতে গিয়ে বারান্দায় আমার মেয়ের লাশ দেখে আমরা বিষয়টি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

‎এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। সকল আলামত ও সাক্ষীদের জবানবন্দীতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। তিনি বলেন, এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে যৌতুক লোভী মানুষের জন্য, যারা যৌতুক না পেয়ে নিজের স্ত্রীকে হত্যা করে।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে ‘বাইতুল আকসা জামে মসজিদ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন

দেখুন: রাজনৈতিক দলে দুই একটা ‘কুলাঙ্গার’ থাকতেই পারে: রিজভী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন