29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা অস্ত্রসহ আটক

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে উপজেলা যুবদলের এক নেতাকে অবৈধ অস্ত্রসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তি মাহবুবুর রহমান (সজিব), তিনি বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে তার নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথবাহিনীর অভিযানে অবৈধ পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী-মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে দ্রুততার সঙ্গে সন্দেহভাজনকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনা সূত্র আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পড়ুন: টাঙ্গাইলে ৮টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬০

দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন