১২/০২/২০২৬, ০:০০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ০:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুর জেলা যুবদলের সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এনে কোতয়ালী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের কোওরপুর গ্রামের জনৈকা নাজমা আক্তার নামের এক নারী।

রবিবার রাতে করা জিডিতে উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আরিফ খন্দকার, তারেক খন্দকার, রাব্বি খন্দকারের নেতৃত্ব বেশকিছু ব্যক্তি তার বসত বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন তার ব্যবহৃত হোয়াটসআপ নাম্বার থেকে আমার ছেলেকে ফোন দিয়ে মামলাটি প্রত্যাহারের কথা বলে।

এসময় সে বলে, মামলা প্রত্যাহার না করা হলে তোমাদের বিরুদ্ধেও মামলা দেওয়া হবে। এরপর নানা রকম ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে অজ্ঞাতনামা বেশ কিছু ব্যক্তি মোটরসাইকেলযোগে আমার বাড়ীর গেটের সামনে আসিয়া মোবাইল ফোনে বাড়ীর ছবি তুলে নিয়ে যায়।

নাজমা আক্তার অভিযোগ করে বলেন, যুবদলের সভাপতি হুমকি দেবার পর আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় আসামীরা আমার ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে। তিনি এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে আসামীদের দ্রæত গ্রেফতারের দাবি করেন।

কোতয়ালী থানার ওসি মোঃ আসাদউজ্জামান জানান, হুমকির বিষয়ে নাজমা আক্তার নামের এক নারী একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সাথে কথা বলতে মোবাইলে ফোন করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

পড়ুন : http://ফরিদপুরে বসত বাড়ীতে হামলার ঘটনায় মামলা, বাদি নিরাপত্তাহীনতায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন