১০/০২/২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফসল ফলাতে না পেরে পথে কৃষক, সোনারগাঁয়ে খাল খননের দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে কৃষি জমি আবাদের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয় কৃষকরা। মঙ্গলবার দুপুরে গাজীপুর–চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের শিংলাব ব্রিজ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন


কৃষকদের অভিযোগ, এশিয়ান হাইওয়ে সংস্কারের সময় সরকারি পানি চলাচলের একাধিক ক্যানেল বালিতে ভরাট হয়ে যায়। এতে বর্ষার পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার অধিকাংশ কৃষি জমি দীর্ঘদিন ধরে অনাবাদি হয়ে পড়ে আছে।


স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সমাধান না পাওয়ায় তারা অবরোধে নামেন। দ্রুত ক্যানেলগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেন কৃষকরা।

পড়ুন- যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম: কেন্দুয়ায় স্বেচ্ছাশ্রমে শুরু হলো সড়ক নির্মাণ

দেখুন- সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার জানাজায় জনতার ঢল 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন