বিজ্ঞাপন

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ও কাতারের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতিমূলক ম্যাচ বাতিল হয়েছে। সেই ফাঁকা সূচিতে এবার গুয়াতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগামী ২৭ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে এটিই হবে বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ ম্যাচ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার ম্যাচের সূচি ও প্রতিপক্ষ জানিয়েছে। কোন মাঠে খেলা হবে, সেটা এখনও জানানো হয়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, বুয়েনস আইরেসে হবে ম্যাচটি। তবে কনসার্টের কারণে ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়াম পাওয়া যাবে না। দুটি বিকল্প বিবেচনা করা হচ্ছে এবং অনেকেই লা বোম্বোনেরাকে ‘সৌভাগ্যের প্রতীক’ হিসেবে দেখছেন। কারণ গত বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ ম্যাচটি হয়েছিল এখানেই।

কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের ফিনালিস্সিমা লড়াই হওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গত রোববার ম্যাচটি বাতিল করে উয়েফা।

স্পেনের বিপক্ষে ম্যাচটি বাতিল হওয়ার ফলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চার বছরের বিশ্বকাপ চক্রে কোনও ইউরোপিয়ান দেশের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা।

পড়ুন- বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

দেখুন- ইরানের কৌশলে আটকে গেলো ইসরায়েল! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন