১১/০২/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
20 C
Dhaka
১১/০২/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফিলিস্তিনকে আজই স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে রোববার স্বীকৃতির ঘোষণা দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বিকেলের দিকে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারে স্টারমার প্রশাসন।

রোববার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্রের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

যুক্তরাজ্য সরকার জানায়, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে; তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে।

ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে ইসরায়েল। বিষয়টির সমালোচনা করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলি পরিবার এবং বেশকিছু রক্ষণশীল ব্যক্তি।

যুক্তরাজ্যের এই পদক্ষেপের সমালোচনা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরষ্কৃত’ করবে।

যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজায় পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। গাজা উপত্যকায় দুর্ভিক্ষ এবং সহিংসতার চিত্র তুলে ধরে স্টারমার পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছেন।

যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ।

বিজ্ঞাপন

পড়ুন: এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন