শান্তিচুক্তি লঙ্ঘন করে গাজায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে ইসরাইল বাহিনীর হামলা ও হত্যার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
আজ শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলার প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা ও হত্যার প্রতিবাদে নোয়াখালীতে
বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর মানুষ সমবেত হয়।
জাতিসংঘসহ সকল মুসলিম মিল্লাত ও শাসকশ্রেণীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো ও দ্রুত এই হামলা বন্ধ করার আহবান জানানো হয় বিক্ষোভ থেকে।
এসময় বিক্ষোভ শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মূসা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী
শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো.আরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরুনঃ বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ
দেখুনঃ আবারো ইসরায়েলের তাণ্ডবে ভূখণ্ডে উত্তেজনা |
ইম/


