22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এমবি বাকের সভাপতিত্বে ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু সহ আরও অনেকে।

এদিকে একই স্থানে বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ ও তৌহিদী জনতার ব্যানারে সর্বস্তরের জনগণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা শাখার আয়োজনে এই মিছিল বের হয়। এসময় ইসলামী আন্দোলনের নেতা নাজিরুল ইসলাম, মশিউর রহমান সহ আরও অনেকে।

সমাবেশ শেষে নোমানী ময়দানে থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। বক্তরা সকল প্রকার ইসরাইলী পন্য বর্জনসহ ইসরায়েলের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা আহবান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন