বিজ্ঞাপন

ফিলিস্তিনের সমর্থনে ইউরোপজুড়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের সমর্থনে ইউরোপজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদ জানান তারা। সেইসঙ্গে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য ইউরোপীয় সরকারগুলোর প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে ফিলিস্তিনিপন্থি কয়েক হাজার বিক্ষোভকারী লন্ডনের রাসেল স্কয়ারে জড়ো হয়ে হোয়াইটহলের দিকে মিছিল নিয়ে যান, যেখানে ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবন অবস্থিত।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদ জানান। গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানান এবং ইসরাইলে অস্ত্র রপ্তানি অব্যাহত রাখায় ব্রিটিশ সরকারের সমালোচনা করেন বিক্ষোভকারীরা।

পড়ুন: কুমিল্লা-৪ ও ১০ আসনে বিএনপি প্রার্থী নির্বাচন করতে পারবেন না, আপিলও খারিজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন