বিজ্ঞাপন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাটে জামায়াতের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ আব্দুন নুর ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাঃ মিসবাহ উদ্দিন’-এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, নায়েবে আমীর, প্রভাষক মাওলানা ফয়েজ আহমদ, অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, পেশাজীবি পরিষদের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মনজুর আহমদ, জেলা শ্রমিককল্যান ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাওঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মহসিনুল ইসলাম, সাবেক সভাপতি তারেক আহমদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোন মুসলিম দেশ সহ্য করতে পারে না। এই হামলা বন্ধ করতে বিশ্বের সকল দেশের মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিবাদ করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : যে কারণে সিলেট হারামাইন হাসপাতালে গেলেন নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন