২৭/০২/২০২৬, ১৭:৩৮ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভের মুখে থাকা সিনেমা দেশের প্রেক্ষাগৃহে

শুক্রবার মুক্তি পেয়েছে হলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘স্ক্রিম‘ এর সপ্তম কিস্তি ‘স্ক্রিম সেভেন’। যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও একযোগে মুক্তি পাচ্ছে এই সিনেমা; হরর-থ্রিলার ঘরানার এই বহুল আকাঙ্ক্ষিত সিনেমাটি দেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ বিভিন্ন থিয়েটারে প্রদর্শিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

প্রায় তিন দশক ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে যেমন রয়েছে ব্যাপক উন্মাদনা, তেমনি সিনেমাটির নির্মাণের পেছনের গল্প নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক; যা ইতোমধ্যে বিক্ষোভে রূপ নিয়েছে।

বিনোদনভিত্তিক সংবাদ মাধ্যম ভ্যারিয়েটি মারফত জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রিমিয়ারের সময় ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে ‘স্ক্রিম সেভেন’র শো। যা ঘটে, ফিলিস্তিনের সমর্থনে আন্দোলনকারীরা সিনেমাটি বয়কটের ডাক দিয়ে স্লোগান দেন; আর এই উত্তেজনার পেছনে রয়েছে একটি বড় কারণও।

মূলত, এই সিনেমার আগের দুই কিস্তির প্রধান তারকা, অভিনেত্রী মেলিসা ব্যারেরাকে হুট করেই বাদ দেয় সিনেমাটির প্রযোজনা সংস্থা। এর পেছনে রয়েছে, সেই অভিনেত্রী ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান করেন, এবং সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের প্রতি নির্বিচার-অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সংহতি জানান। সে জন্য প্রযোজনা সংস্থা স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ মেলিসাকে বরখাস্ত করে; যা বিশ্বজুড়ে ভক্তদের মাঝে ক্ষোভের জন্ম দেয়।

শুধু তাই নয়, পরবর্তীতে মেলিসার সহ-অভিনয়শিল্পী জেনা ওর্তেগাও প্রজেক্টটি ছেড়ে দেন এবং মূল পরিচালকরাও সরে দাঁড়ান।

সে ঘটনার ক্ষোভ থেকে এবার সিনেমাটির সপ্তম কিস্তির প্রিমিয়ারে বিক্ষোভের ঘটনা ঘটল। এ নিয়ে সিনেমার পরিচালক কেভিন উইলিয়ামসন ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশ্র প্রতিক্রিয়া জানান। তার কথায়, বর্তমান বিশ্বে অনেক খারাপ ঘটনা ঘটছে এবং মানুষ চায় তাদের কণ্ঠস্বর যেন শোনা যায়। বিক্ষোভকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেও প্যারামাউন্ট প্লাস বা সিনেমা বয়কট করা সমাধান কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তবে তিনি এও মনে করেন, প্রত্যেকেরই উচিত নিজের অন্তরের ডাক শোনা এবং যা সঠিক মনে হয় তা-ই করা।

এতসব প্রতিকূলতা আর সৃজনশীল পরিবর্তনের মধ্য দিয়ে নির্মিত হওয়া ‘স্ক্রিম সেভেন’ নিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝেও বেশ আগ্রহ দেখা যাচ্ছে। সিনেমার গল্পে এবার দেখা যাবে দীর্ঘ বিরতির পর ফেরা সিডনি প্রেসকটকে, যার মেয়ের ওপর নজর পড়েছে নতুন এক মুখোশধারী খুনি বা ‘ঘোস্টফেস’-এর। সিনেমাটিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, কোর্টেনি কক্সসহ একঝাঁক তারকা। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে কতটা দাপট দেখাতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

পড়ুন- গয়না ও হাতে আলতা পরে রাশমিকার থেকে বেশি নজর কাড়লেন বিজয়

দেখুন- জিয়াউর রহমানের হাতে গড়া মানিকগঞ্জের প্রথম খাল পুনরায় চালু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন