২০/০২/২০২৬, ২১:৪৮ অপরাহ্ণ
25.4 C
Dhaka
২০/০২/২০২৬, ২১:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফুটবলার ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের পাশে বিএনপি

জাতীয় নারী ফুটবল দলের কৃতী খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার অসুস্থ মায়ের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বুধবার (৯ জুলাই) সকালে ফুটবলার ঋতুপর্ণা চাকমার অসুস্থ মা বসুবতি চাকমার সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনসহ ঋতুপর্ণা চাকমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলটি। এসময় সংশ্লিষ্ট পরিবারের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী।

তারেক রহমানের পক্ষ থেকে ঋতুপর্ণা চাকমার মায়ের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি তার পরিবারের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন— রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৫ সালে ক্যান্সারে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা। বাবার অনুপ্রেরণায় ঋতু খেলোয়াড় হিসেবে গড়ে ওঠেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করছেন। সম্প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণা মিয়ানমারের বিপক্ষে দুটি গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন। তুর্কমেনিস্তানের বিপক্ষেও একটি গোল করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে রাঙামাটিতে সুজনের নাগরিক সংলাপ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন