০৯/০২/২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফুলবাড়ি সীমান্তে বিএসএফের সড়ক নির্মানে বিজিবি’র বাঁধা,পতাকা বৈঠক ১৩ জানুয়ারি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যরা নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে বাঁধা দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। স্থানীয় ভাবে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারায় আগামী ১৩ জানুয়ারি জাতীয় পর্যায়ে দু’দেশের বিজিবি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান

বিজ্ঞাপন

এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুর ১২ টায় খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর নিকট বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন বালারহাট ক্যাম্প কমান্ডার আবু তাহের ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। এই আধাঘন্টা ব্যাপী পতাকা বৈঠকে বালারহাট ক্যাম্পের ৬ বিজিবি সদস্য ও মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ৬ বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন। 

বিজিবি ও সীমান্তবাসী সুত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর ১ এস থেকে ৯৩৪ এর ১১ এস পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ভারতের অভ্যান্তে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা যাওয়ার মেইন সড়ক। সীমান্তঘেষা এই সড়কটি ১ কিলোমিটার দূরত্বে কোথাও ৭০ গজ, কোথাও ৫০-৬০ গজ আবার কোথাও ১০০ থেকে ১২০ বাংলাদেশ সীমান্ত থেকে। 

ওই সীমান্তের একাধিক স্থানীয়রা জানিয়েছেন গত তিন চার দিন থেকে সীমান্তঘেষা ১ কিলোমিটার পরাতন সড়কটির পাশে পূর্ব দিকে নতুন করে পাকা সড়ক নির্মাণ করে আসছে। ভারতীয় বিএসএফ সদস্যরা উপস্থিত থেকে রাতের-আধারে কাজ করে প্রায় পোনা কিলোমিটারেরও বেশি করে ফেলেন। গত দুই তিন দিন থেকে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বাঁধা দিয়ে আসলেও ভারতীয় বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখেনি। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা মজির রহমান জানান, গত দুই তিন থেকে ভারতীয় বিএসএফ সদস্যরা সীমান্তে পুরাতন সড়কের সাথেই পূর্ব পাশে রাতের আঁধারে পাকা সড়কের কাজ করে যাচ্ছেন। বিষয়টি বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যদের নজরের আসা মাত্র তারা বিজিবির টহল জোড়দার করে ইতোমধ্যে দুই তিন দফা সড়কের কাজ বন্ধ রাখার জন্য বিএসএফ সদস্যদের চাপ দিলেও তারা কাজ বন্ধ করেনি উল্টে তারা রাতে রাতে সড়ক নির্মাণের কাজ চালিয়ে যান।

তিনি আরও জানান এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর পাশের বালারহাট ক্যাম্প কমান্ডার ও ভারতের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্প কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা সেই পতাকা বৈঠকের কাছাকাছি স্থান থেকে দেখেছি। প্রায় ৩০ মিনিটের মতো বৈঠকটি হয়।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টায় মুঠোফোনে বিএসএফ সদস্যরা সীমান্তে পাকা সড়ক নির্মাণের ঘটনায় পতাকা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মুহূর্তে বিজিবির টহল টিমসহ সীমান্তে অবস্থা করছি। বিজিবির টহল টিমের উপস্থিতি দেখে সড়ক নির্মাণের কিছু কিছু সরঞ্জাম সড়িয়ে নিচ্ছেন বিএসএফ।

পড়ুন- রাঙ্গাবালীতে মাহিন্দ্রার চাপায় শিশুর মৃত্যু

দেখুন- মহান দেশ ইরানের মাস্টারস্ট্রোক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন