০১/০৩/২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফুলেল সম্মাননায় সিক্ত কসবা মানব কল্যাণ সমিতির নবগঠিত কার্যকরী পরিষদ

সকলের অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ইতালিস্থ ঐতিহ্যবাহী কসবা মানব কল্যাণ সমিতির নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান এশিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো।

বিজ্ঞাপন

কসবা মানব কল্যাণ সমিতির সাবেক সভাপতি রিয়াজ মোল্লার সভাপতিত্বে, কাউসার চৌধুরী ও বশির আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় বাইতুর নূর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ এজলাহীর দোয়া- মোনাজাতে মাধ্যমে আরম্ভ হওয়া অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা রিয়াজ উদ্দিন আহমেদ ও প্রধান পৃষ্ঠপোষক মনির ভূঁইয়া পূর্ণাঙ্গ কার্যকরী কমিটিকে পরিচয় করিয়ে দেন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা শাহ তাইফুর রহমান ছোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টাম মন্ডলী শহিদুল্লাহ আক্তার, ছগির আহমেদ হুমায়ুন, নুরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মেলন প্রস্তুতকারীর আহবায়ক মাহবুব আলম প্রধান, সাবে জেলা সমিতির সাধারণ সম্পাদক শেখ সোহরাব, কসবা মানব কল্যাণ সমিতি নীতির নির্ধারণী ফোরামের সদস্য হুমায়ুন কবির, আমানউল্লাহ আমান ও কর্নেলিয়া বাতিস্তিনি মসজিদের প্রধান উপদেষ্টা রুবেল চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতি, আখাউড়া উপজেলা সমিতি, আশুগঞ্জ উপজেলা সমিতি, নবীনগর উপজেলা ঐক্য পরিষদ, বিজয়নগর উপজেলা সমিতি, নাসিরনগর উপজেলা সমিতি, সরাইল উপজেলা সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব সমিতি,বৃহত্তর সিলেট ঐক্য পরিষদ মন্তেভেরদে, মুন্সিগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ মন্তেভেরদে, কেরানীগঞ্জ সমাজ কল্যাণ সমিতি, মন্তেভেরদে ঐক্য পরিষদ, দোহার ঐক্য পরিষদ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মন্তেভরদে, নরসিংদী জেলা সমাজ কল্যাণ পরিষদ,BMS মন্তেভেরদে, ও কর্নেলিয়া বাতিস্তিনির নেতৃবৃন্দ।


যাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ নবগঠিত ঐতিহ্যবাহী কসবা মানব কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ কে দিকনির্দেশনা মূলক পরামর্শ দিয়ে ফুলের তোড়ায় অভিনন্দিত করেন। পরিশেষে নবগঠিত কার্যকরী পরিষদের পক্ষ হতে সম্মানিত সভাপতি জীবন মোহাম্মদ, সাধারণ সম্পাদক মনির হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ডিনার সকলের অংশগ্রহণে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনের পথ চলার সকলের সহযোগিতা কামনা করে।

পড়ুন: কাজলের জন্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন গুগল রশিদ 

দেখুন: কাজলের জন্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছেন গুগল রশিদ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন