ফেডারেল রিজার্ভ ব্যাংকের পরবর্তী প্রধান হিসেবে প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা কেভিন ওয়ার্শকে মনোনয়ন দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্যাংকটির বর্তমান প্রধান জেরোম পাওয়েলের মেয়াদ এ বছরের মে মাসে শেষ হতে যাচ্ছে। সিনেটের অনুমোদন পেলে ওয়ার্শ তাঁর স্থলাভিষিক্ত হবেন।
সুদের হার দ্রুত না কমানোয় পাওয়েলের বিরুদ্ধে আগে অনেকবারই তোপ দেগেছেন ট্রাম্প। অথচ তাঁর হাত ধরেই পাওয়েল ২০১৭ সালে প্রভাবশালী এ ব্যাংকটির প্রধান পদে আসেন।
ট্রাম্প তাঁর প্রথম মেয়াদেই ওয়ার্শকে ফেডারেল রিজার্ভের চেয়ার পদে নিয়োগের কথা ভেবেছিলেন, যদিও শেষ পর্যন্ত পাওয়েলেই ভরসা রাখেন। ওয়ার্শের শ্বশুর রোনাল্ড লডার, প্রসাধনী কোম্পানি এস্টি লডারের বিপুল সম্পদের উত্তরাধিকারী। তিনি দীর্ঘদিন ধরে ট্রাম্পকে অর্থ দিয়ে যাচ্ছেন এবং তাঁর খুব ঘনিষ্ঠ সহচরও। এনডিটিভি।
পড়ুন: ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর
দেখুন:ঢাকা-৮ আসনে নির্বাচনী যুদ্ধে সেনাপতি নাসীরুদ্দীন পাটওয়ারী: জামায়াত আমির |
ইম/


