০১/০৩/২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে অবৈধ বালু উত্তোলনে তিন কোটি ২০ লক্ষ টাকার বালু জব্দ করেছে বিজিবি

ফেনীতে ভারত সীমান্ত এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসক কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৮ লক্ষ ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি।

(২৬ এপ্রিল) শনিবার সকাল সাড়ে নয়টা হইতে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ মজুমদারহাট বিওপির দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেনী জেলা প্রশাসক এর নির্দেশনায় ফেনী জেলাস্থ পরশুরাম উপজেলাধীন মহুরী নদীর পশ্চিম এবং পূর্ব পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফেনী জেলার এডিসি ফাহমিদা হক এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন


বিজিবি সুত্রে জানা যায়, উক্ত টাস্কফোর্স অভিযানে পরশুরাম উপজেলার ইউএনও এবং ২ জন ম্যাজিস্ট্রেট, বিজিবি ১০ জন, পুলিশ ১৫ জন এবং ৭ জন ব্যাটালিয়ন আনসার সদস্য অংশগ্রহণ করেন। এতে ৮ লক্ষ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। জব্দকৃত বালুর আনুমানিক মূল্য ৩ কোটি ২০ লক্ষ টাকা।

এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্তবর্তী নদী হতে বালু উত্তোলনের ফলে সংশ্লিষ্ট এলাকা সমূহ ক্ষয়ক্ষতি রোধকল্পে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যেকোন আইনানুগ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান সহ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিত অভিযান কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফেনী বিজিবি ৪ এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন (জি প্লাস)।

পড়ুন : ফেনীতে লাইসেন্স না থাকায় ক্যাবল অপারেটরকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন