০২/০৩/২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে এনজিও ফেডারেশনের চেয়ারম্যান আরমান, নির্বাহী পরিচালক মামুন

ফেনীতে স্থানীয় এনজিওগুলোর শীর্ষ সংগঠন ফেডারেশন অফ এনজিওস ফেনী (এফএনএফ) এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলার কর্মরত এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম। এতে আরবান ইউথ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আলী আরমান-কে চেয়ারম্যান এবং আলোকিত ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক সিদ্দিক আল মামুন-কে নির্বাহী পরিচালক করে ২২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন:প্রধান সমন্বয়ক: কাজী সালাউদ্দিন নোমান (ফেয়ার সংস্থা), ভাইস চেয়ারম্যান: লুৎফুন্নাহার (মিতালী), নিজাম উদ্দিন হুদন (সিডিএফ), সহ নির্বাহী পরিচালক: সাইফুল ইসলাম (বাগাইয়া গোল্ডেন ক্লাব), পরিচালক, দপ্তর: কৃষাণ মোশারফ (জুই সোসাইটি), সাংগঠনিক সম্পাদক: শহিদুল ইসলাম (প্রতিভা সোসাইটি), অর্থ সম্পাদক: লিয়াকত হোসেন মজুমদার (স্বপ্ন উন্নয়ন সংস্থা), পরিচালক, প্রশিক্ষণ ও কর্মসংস্থান: জসীম উদ্দীন ফরায়েজী (যুব সংসদ), কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন:
সিরাজুল ইসলাম (রেনেসাঁ), এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু (এফএইচডিএফ), রোকেয়া ইসলাম (একতা মহিলা সমিতি), আজাদ চৌধুরী (গ্রামীণ প্রগ্রেস), মোরশেদ আলম প্রিন্স (এবিসি ইউথ), আনোয়ার হোসেন (ওপেক), জয়নাল আবদীন রাসেল (সবুজ বাংলা), জহির উদ্দিন (যুব অঙ্গন), অনুপম শাহাদাত হোসেন, ফরিদা ইয়াসমিন (শাহাপুর মহিলা সংস্থা), আব্দুল্লাহ আল হেলাল (আল হেলাল সোসাইটি) ও কাজী সাইফুল ইসলাম (ফিশারিজ)।

সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিয়াকত আলী আরমান।

সভায় বক্তব্য দেন রেনেসাঁ সোসাইটির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, আলোকিত ইউথ সোসাইটির নির্বাহী সচিব সিদ্দিক আল মামুন, নিজাম উদ্দিন হুদন, আব্দুল্লাহ আল হেলাল ও ফরিদা ইয়াসমিন।

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে কৌশল বিনিময় শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ফেনীতে জুলাই যোদ্ধাদের মাঝে ৩ কোটি ৪৩ লক্ষ টাকার চেক বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন