বিজ্ঞাপন

ফেনীতে জমি দখল ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

​ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. রমজান। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সাংবাদিক ইউনিয়ন ফেনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. রমজান জানান, ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের হাসপাতাল মোড়স্থ একটি জমির বৈধ মালিক তারা। ওই জমিতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়াদের মাধ্যমে ব্যবসা পরিচালিত হয়ে আসছে। কিন্তু গত ১৭ মার্চ ২০২৬ তারিখে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবৈধভাবে জমিতে প্রবেশ করে এবং সেখানে থাকা হাজীর মিষ্টি মেলা ভাড়াটিয়াদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

ভুক্তভোগীর দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তারা দোকানের আসবাবপত্র ও মালামাল তছনছ করে দোকানপাট দখলের চেষ্টা চালায় এবং উপস্থিত লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়।

রমজান অভিযোগ করেন, দখলচেষ্টাকারীরা সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া ও জাল দলিল সৃজন করেছে। তারা এই জাল নথিপত্র ব্যবহার করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জমির মালিকানা দাবি করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন। আপনারা আমাদের এবং তাদের জমির কাগজপত্র ও দলিলগুলো গভীরভাবে যাচাই-বাছাই করুন। সত্যতা যাচাই করলেই বুঝতে পারবেন কারা প্রকৃত মালিক আর কারা জালিয়াতি করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ঘটনার পর পরই ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগ দেওয়ার এতদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পুলিশের এই দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে অপরাধীরা এখনো ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করে।

নিরাপদে ব্যবসা পরিচালনা এবং নিজেদের পৈত্রিক সম্পত্তি রক্ষায় ভুক্তভোগী পরিবারটি ফেনী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দ্রুত এবং সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনে নেত্রকোনায় ‘বন্ধন-৯১’ এর ইফতার আয়োজন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন