ফেনী পৌরসভা জাকের পার্টির উদ্যোগে এক সাংগঠনিক জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫ইং) বিকেল ৩টায় ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে এ জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
জনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসএসকে রোডের টপ টেন ভবনের চতুর্থ তলায় এসে তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি ও প্রধান সমন্বয়কারী আলহাজ্ব রহিম উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রফিকুল ভূঁইয়া সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন দলীয় নেতারা, যেখানে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করা এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ভূঁইয়া সকল নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সমাবেশটি সফল ও স্বার্থক হয়েছে।”
অনুষ্ঠানে জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ভিডিও কলে বক্তব্য রাখেন এবং সংগঠনের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
পড়ুন : ফেনীতে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা


