০২/০৩/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে মানব পাচার মামলার প্রধান আসামী গ্রেফতার, উদ্ধার ২ রোহিঙ্গা

ফেনীতে মানব পাচার মামলার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ আগস্ট রাতে ফেনী শহর ফাঁড়ির এসআই (নিঃ) মো. আকতার হোসেন সঙ্গীয় ফোর্সসহ জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং সদর সার্কেল-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মহিপাল হীরা হোটেলের পাশে ফারহান ট্রাভেলস কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয় মো. আব্দুল মান্নান (৩৪), পিতা-শফিকুর রহমান, সাং-কালিকৃষ্ণনগর, পরশুরাম, ফেনীকে। এ সময় তার হেফাজতে থাকা দুই রোহিঙ্গা শরণার্থী—মো. আরাফাত (২৫) ও রমিদা (২৬)-কে উদ্ধার করা হয়, যাদের তিনি টাকার বিনিময়ে ক্যাম্প থেকে বের করে এনেছিলেন বলে স্বীকার করেন।

অভিযুক্তের কাছ থেকে জব্দ করা হয় তিনটি ভুয়া পাসপোর্ট, বিভিন্ন পরিচয়ে ১৭টি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট প্রস্তুতির কাগজপত্র, জাল সিল এবং ভিকটিমদের কাছ থেকে নেওয়া নগদ ৯,৭০০ টাকা।

মান্নান দীর্ঘদিন ধরে ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরি করে মানব পাচার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আরও কয়েকজন পলাতক সহযোগীর নাম প্রকাশ করেছেন, যাদের গ্রেফতারে অভিযান চলছে।

তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩, পাসপোর্ট আইন ১৯৫২ এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ফেনীতে বন্যার্তদের পাশে খেলাফত মজলিস, ৩৫০ পরিবারকে খাদ্য সহায়তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন