আলোর পথে সত্যের সাথে এ স্লোগানকে ধারণ করে ফেনীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নতুন দৈনিক পত্রিকা আলোকিত গণমাধ্যম। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক এবং উদ্বোধক ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, পৌর প্রশাসক গোলাম মো. বাতেন।
সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক সিদ্দিক আল-মামুন। বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, ফেনী ভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. তবারক উল্লাহ বায়েজিদ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, ড্যাব ফেনীর সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল, সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঁঞা বেলালা,রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, আরটিভির প্রতিনিধি আজাদ মালদার, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, বাংলাভিশনে প্রতিনিধি রফিকুল ইসলাম,সিনিয়র সাংবাদিক এমএ সাঈদ খান, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন,৭১ টিভির প্রতিনিধি জহিরুল হক মিলু, সাপ্তাহিক ফেনী সমাচার সাম্পাদক মুহিব্বুল্লাহ ফরাদ, এসএটিভির প্রতিনিধি শেখ ফরিদ আত্তার,এশিয়ান টিভির প্রতিনিধি জিয়া উদ্দিন সোহাগ,ফেনীর গৌরবের প্রকাশক কামাল উদ্দিন ভূঁঞা,আলোকিত গণমাধ্য এর মানব সম্পদ ব্যবস্থাপনা মুনির উদ্দিন
প্রধান বার্তা সম্পাদক সাহবি মাহমুদ, বার্তা সম্পাদক জসিম ফরায়েজী, স্টাফ রিপোর্টার আবুল হোসেন রিপন,রিপোর্টার তানজিদ শুভ, দাগন ভূঞা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন মালদার,রিপোর্টার নুর হোসেন। ফুলগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাব উদ্দিন, ফেনীর গৌরব এর সম্পাদক আমজাদ হোসেন রুবেল, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি শাহ শহীদ, বিজয় টিভির প্রতিনিধি এ এসএম হারুন,এনটিভির অনলাইন প্রতিনিধি জাহিদুল রাজন,সকালের সময় প্রতিনিধি জুলফিকার আলম,বাংলা ইডিশন প্রতিনিধি রহিম আলি জাবেদ,ফেনী সমাচার রিপোর্টার এম কাউসার।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পত্রিকার মোড়ক উন্মোচন করে দৈনিক আলোকিত গণমাধ্যম এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
পড়ুন : ফেনীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি


