ফেনীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘সাংবাদিক ইউনিয়ন ফেনী’-র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) শহরের গ্রান্ড সুলতান কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসন, রাজনীতি ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক মিলনমেলা ঘটে।
সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মুন্সী রফিকুল আলম মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মনিরা হক, পুলিশ সুপার (এসপি) শফিকুল ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম এবং ফেনী পৌরসভার প্রশাসক নবী নেওয়াজ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঞা, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং হেফাজতে ইসলাম ফেনীর সাধারণ সম্পাদক ওমর ফারুক,ফেনী জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী আরমান, বন্ধুর বন্ধন বাংলাদেশ সভাপতি জিএম তাজ উদ্দিন ফলাশ,ফেনী শান্তিনিকেতন প্রিন্সিপাল রোটারিয়ান মামুনুর রশিদ, সাবেক কমিশনার ওমর ফারুক ভূঞা বেলাল,কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম সভাপতি মোঃ ছাইফুল ইসলাম রাজু চৌধুরী।
এছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম ফয়সাল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর এবং জেলা শিক্ষা অফিসার শফি উল্লাহ, উপস্থিত ছিলেন।
সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম ও রফিকুল ইসলাম, রবিউল হক রবি, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খাঁন,ফেনী সমাচার সম্পাদক মুহিবুল্লাহ ফরহাদ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি নাজমুল হক শামিম, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান,সাধারণ সম্পাদক মহি উদ্দিন,ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমদ নাসির, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী আওয়াল চৌধুরী, ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম ফরায়েজী, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক সাহেদ সাব্বির, দাগনভুঞা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার প্রমুখ এবং জেলা ও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হায়দার মুহতামিম।
বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক ইউনিয়নের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জেলার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
পড়ুন : শরীয়তপুরে সুরেশ্বরের পীর শাহিন নুরীর মুক্তির দাবিতে মানববন্ধন


