28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (৪ মে) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং সমবেদনা জানান।

বিজ্ঞাপন



এ সময় তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বোচ্চ সহায়তা প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন সবসময় জনগণের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত পুনর্বাসিত হতে পারে, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

পড়ুন: ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ইউনিসেফের আর্থিক সহায়তা

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন