১০/০২/২০২৬, ২২:২৯ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২২:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর দাগনভূঞা প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন ও অনুদান হস্তান্তর

ফেনীর দাগনভূঞা প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধন ও অনুদান হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। (২২ সেপ্টেম্বর) সোমবার বিকেলে পৌর শহর ফাজিলের ঘাট রোড়স্থ নতুন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দাগনভূঞা প্রবাসী ফোরাম এর স্থানীয় কমিটির সভাপতি আবদুর রহিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ইউছুপ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য মিহির মাহবুব। আমন্ত্রিত অতিথি ছিলেন উপদেষ্টা রফিক উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য কাজী আবদুল হামিদ, স্থানীয় কমিটির উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক আজাদ মালদার।

সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিমুল পাটোয়ারী ও আবদুর রশিদ।

মানবিক সহায়তার ধারাবাহিক অংশ হিসেবে দুঃস্থদের সাহায্যোর্থে ১ লাখ ৭৩ হাজার ৬শ ৮০ টাকা চার জনের মাঝে অনুদান হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দাগনভূঞা প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটি শুরু থেকে এ পর্যন্ত দেড় কোটি টাকার অধিক মানবিক সহায়তা করেছেন প্রবাসীদের সার্বিক সহযোগিতায়। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।

বিজ্ঞাপন

পড়ুন : ফেনীর দাগনভূঞায় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন