১০/০২/২০২৬, ২২:২৯ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২২:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর সোনাগাজীতে আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, একজন গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোনাগাজী থানার ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি ছিনতাই করে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধারসহ এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এএসআই সাইদুর রহমান ও এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে ধরতে গেলে আসামী ও তাদের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশের ছয় সদস্য আহত হন এবং হামলাকারীরা পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।

পরে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) ও ওসি মো. সাইফুল আলমের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে সকাল ৯টা ৪০ মিনিটে আসামী জাহেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে লুন্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ফেনীর দাগনভূঞায় বাস দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন