ফেনীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ মে) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব সাইফুল ইসলামের তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মর্ম সিংহ ত্রিপুরার প্রত্যক্ষ তদারকিতে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে ডিবির এসআই (নিঃ) মোঃ নুর সোলেমান, এসআই (নিঃ) মোঃ শাহাব উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন, এএসআই (নিঃ) সরোয়ার আলম, এএসআই (নিঃ) সঞ্জয় কুমার নাথ এবং কনস্টেবল মোঃ মোশারফ হোসেন ও মোঃ জাহাঙ্গীর আলম অংশ নেন।
অভিযানকালে সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১১-৩৩৯৯)-এ তল্লাশি চালিয়ে মোঃ ইসমাইল (২২), পিতা-মৃত সৈয়দ আমিন, মাতা-জান্নাত আরা, সাং- লেদা (ভাসমান ক্যাম্প নং-২২), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়।
বাসের মাঝখানে বসা অবস্থায় তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নিজ হাতে বের করে দেওয়া ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
ঘটনার বিষয়ে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পড়ুন: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তার মৃত্যু
দেখুন: কঠিন চ্যালেঞ্জের মুখে ছাত্রদের নতুন দল এনসিপি? |
ইম/


