26.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২১:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে ইজারাবিহীন গরুর বাজার বসানোয় জরিমানা, অপসারণের নির্দেশ

ফেনীর ফকিরহাট এলাকায় ইজারাবিহীনভাবে গরুর হাট বসানোর অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

আজ বুধবার (৪ জুন) পরিচালিত এই অভিযানে ফকিরহাট আবু বক্কর উচ্চ বিদ্যালয়ের মাঠে বসানো অবৈধ হাটের দায়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির এক সদস্যকে এ জরিমানা করা হয়।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সতর্কতামূলকভাবে এই জরিমানা করা হয় এবং বাজারটি দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনুমোদনহীনভাবে কোথাও গরুর হাট বসানো হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানটি পরিচালনা ও নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভবিষ্যতে অন্য কোনো স্থানে একই ধরনের ঘটনা ঘটলে প্রয়োজনীয়তা অনুযায়ী কারাদণ্ড প্রদান করতে বাধ্য হবো।”

উল্লেখ্য, স্থানীয় প্রশাসন ঈদ উপলক্ষে ইজারাবিহীন গরুর হাট বন্ধে কঠোর অবস্থান নিয়েছে।

এনএ/

দেখুন: ছোট ফেনী নদীতে নতুন করে ভাঙনে শঙ্কা তৈরী হয়েছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন