বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৩ নম্বর পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বুধবার (১৮ জুন) সকালে ইউনিয়নের প্রতাপপুর হাইস্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সাবেক সদস্য ও দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া হুদন, ইউনিয়ন বিএনপি নেতা কবির আহমদ, মোঃ মিলন, যুবদল নেতা মোহাম্মদ রাসেল, মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রহিমুল্লাহ রুমেল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ইমরান ইফাদ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শুভ, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইমাম উদ্দিন বাবু, যুবদল নেতা ঝাউ মিয়া, ছাত্রদল নেতা রিপন, সিয়াম, অনি, নাজিম, সেলিম প্রমুখ।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো উচিত। ছাত্রদলের এই কর্মসূচি নিয়মিতভাবে চলবে বলেও তারা জানান।
এনএ/


